পাঁচবিবিতে বই বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ০১ জানুয়ারি/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশ ছাড়াই বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
নতুন বছরে উপজেলার ৯৬’টি প্রাথমিক বিদ্যালয়, ৪৫’টি কেজি স্কুল অপরদিকে ৪৮’টি উচ্চ বিদ্যালয়, ৩০’টি দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসা এবং ২২’টি সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মোট ১০০’টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯,৮৮৪’জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































